বাংলাদেশ রেলওয়ে
মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচলে বিঘ্ন
টাঙ্গাইলের মির্জাপুরে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শেষ বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মহেড়া রেলস্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। দুর্ঘটনার পর উত্তরবঙ্গগামী ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।